২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

পেকুয়ার টৈটং ইউপি’র ৬নং ওয়ার্ডের ভোট গ্রহণ হচ্ছে না ১৬ এপ্রিল

পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেছে মহামান্য হাইকোর্ট। তাই আজ ১৬ এপ্রিল রবিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলে বিজ্ঞপ্তি জারি করেছেন কক্সবাজার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়।
সূত্রে জানা যায়, একটি রিট পিশিনের ভিত্তিতে হাইকোর্ট ডিভিশন ১৩ এপ্রিল টৈটং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচন স্থগিতাদেশ প্রদান করেন। স্থগিতাদেশের পক্ষে ১৫ এপ্রিল জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচন স্থগিত করার আবেদন করলে, জেলা নির্বাচন অফিসার উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রত্যয়নকারী এড. মো. আনোয়ারুল ইসলামের সাথে টেলিফোনিক আলোচনাক্রমে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল হোসেন আজ ১৬ এপ্রিল অনুষ্ঠিত উপ-নির্বাচন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোট গ্রহণের যাবতীয় কার্যক্রম স্থগিত করেন।
এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান রব্বানি সাংবাদিকদের জানিয়েছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে টৈটং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, টৈটং ইউপি’র নাপিতখালী গ্রামের মৃত জাকের আহমদের ছেলে ও একই ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থী সাহাদত হোছাইনের রিট পিটিশনের ভিত্তিতে হাইকোর্ট ডিভিশন ১৩ এপ্রিল এ স্থগিতাদেশ প্রদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।