২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

হাতের কব্জির রগ কেটে মোবাইল-ল্যাপটপ ছিনতাই


নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার শহরে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) দুই কর্মি ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসময় বাধা দিতে গিয়ে দুষ্কৃতিকারিদের ছুরিকাঘাতে একজনের হাতের কব্জির রগ কেটে গেছে।

কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে কক্সবাজার শহরের বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে এ ঘটনা ঘটেছে।

আহত জামাল আফরান (৩৮) টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী পাড়ার মৃত ওবাইদুর রহমানের ছেলে। এসময় ছিনতাইয়ের শিকার হয়েছেন আহতের সহকর্মি মিথিলা হক। ভূক্তভোগীদের বরাতে রফিকুল বলেন, সকাল সাড়ে ৬ টায় চট্টগ্রামের উদ্দ্যেশে বাসে উঠতে রিকশা যোগে কক্সবাজার কেন্দ্রিয় বাস টার্মিনাল যাচ্ছিল জামাল আফরান ও তার সহকর্মি মিথিলা হক নামের এক তরুণী। পথিমধ্যে কক্সবাজার শহরের বাইপাস সড়কের কলাতলী এলাকার বিকাশ ভবনের সামনে পৌঁছলে অটোরিকশা যোগে এসে একদল ছিনতাইকারি তাদের গতিরোধ করে। এসময় তাদের (ভূক্তভোগী) সঙ্গে থাকা দুইটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে বাধা দিলে ছিনতাইকারিরা জামাল আফরানকে ছুরিকাঘাত করে। এসময় ছুরিকাঘাতে জামাল আফরানের বাম হাতের কব্জির রগ কেটে যায়। পরে ছিনতাইকারি ব্যাগ দুইটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর আনা হয়।

ভূক্তভোগী মিথিলা হক বলেন, ছিনিয়ে নেওয়া ব্যাগ দুইটিতে তাদের ২ টি মোবাইল ফোন সেট, ১ টি ল্যাপটপ, ১ টি পাসপোর্ট ও ১ টি জাতীয় পরিচয়পত্র রয়েছে। আহত জামাল আফরানকে প্রায় দুই ঘন্টা অস্ত্রোপচার শেষে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। পুলিশ ঘটনাটি অবহিত হওয়ার পরে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান ওসি মো. রফিকুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।