২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

সীমান্তে পাকিস্তানি গোলায় প্রাণ গেল ৩ ভারতীয় নাগরিকের

পাক-ভারত সীমান্তে গোলাবিনিময়ে তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দুই পাকিস্তানিও আহত হয়েছেন। রোববার দুই পক্ষের সামরিক কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে। খবরে বলা হয়, নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার ও কামানের গোলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

শনিবার থেকে এই বিচ্ছিন্ন গোলাবর্ষণ শুরু হলে রোববার গিয়ে থেমেছে।

অধিকৃত কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার বলেন, পাকিস্তানি বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানালে নিয়ন্ত্রণ রেখায় বাস করা তিন নাগরিক নিহত হন। তাদের মধ্যে একটি শিশু ও এক নারী রয়েছেন। এছাড়াও পাঁচজন আহত হয়েছেন বলে তিনি জানান।

অস্ত্রবিরতি লঙ্ঘনের জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেজর জেনারেল বাবর ইফতেখার বলেন, ভারতীয় গোলায় দুই পাকিস্তানি আহত হয়েছেন।

গত বছর কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা তুলে নেয়ার পর পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে।

সূত্রঃ যুগান্তর

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।