১৫ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩ | ২৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

সাবরাংয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুরুতর আহত জসীম

টেকনাফে প্রতিনিধি:

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জসিম উদ্দীন (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।সে শাহ পরীর দ্বীপ উত্তর পাড়ার মৃত মোহাম্মদ কাসিম এর পুত্র। ঘটনাটি ঘটে শাহপরীরদ্বীপ উত্তর পাড়া।

আহত জসীম বর্তমানে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে,দায়িত্বরত চিকিৎসক জানান,ছুরিকাঘাতে আহত জসিমের অবস্থা আশংকাজনক। আরো ফারুক নামের একজন আহত হয়ে টেকনাফ হাসপাতালে ভর্তি আছে বলে জানান স্থানীয়রা।

জানা যায়, জসিম উদ্দীন সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এবং নবনির্বাচিত চেয়ারম্যান নুর হোসেন এর প্রচারণায় অংশ নেয়।সেই সুবাদে আওয়ামীলীগ এর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সোনা আলীর কর্মী সমর্থকরা বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।আজ বিকেলে জসিম উত্তর পাড়া কবর স্থানের পশ্চিম প্বার্শে রোড দিয়ে হেঁটে ঘরে যাচ্ছিল।তখন শাহ পরীর দ্বীপ আওয়ামীলীগ অফিসের নিরাপত্তা প্রহরী ছিদ্দিক আহমদ প্রকাশ চুরা ছিদ্দিকের পুত্র জাহাঙ্গীর ও মাষ্টার জাহেদ হোসেনের পুত্র একরাম এর নেতৃত্বে একদল সন্ত্রাসী জসিমকে অতর্কিতভাবে হামলা করে।আহত জসিমের পরিবার জানিয়েছেন,বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার নেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।