১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

‘সত্তা’ অসাধারণ একটি চলচ্চিত্র : জুনায়েদ আহমেদ পলক

গতকাল শুক্রবার (৭ এপ্রিল) সারা দেশে মুক্তি পেয়েছে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ শিরোনামের সিনেমা। সিনেমাটি দেখে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সিনেমাটি দেখে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে ‘সত্তা’ সিনেমা নিয়ে প্রশংসা করেন।

ফেসবুকে তিনি লিখেন- ‘‘সত্তা’ হাসিবুর রেজা কল্লোলের একটি অসাধারণ চলচ্চিত্রের নাম। আজ ‘সত্তা’ সিনেমা দেখলাম। অনেক দিন পর একটি ভালো সিনেমা উপভোগ করলাম, অনুভব করলাম। অনেক ধন্যবাদ হাসিবুর রেজা কল্লোল ভাইকে। অসাধারণ একটি চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য।’’

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের পশ্চিম বঙ্গের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী পাওলি দাম। এ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খানসহ অনেকে।

২০১৪ সালের নভেম্বরে মহরতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সিনেমাটি। এরপর শিডিউল জটিলতাসহ বিভিন্ন কারণে থেমে থেমে চলে এ সিনেমার শুটিং।অবশেষে সব কাজ শেষ করে গত ১২ জানুয়ারি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয় এবং সেন্সর ছাড়পত্র পায়।

এ সিনেমায় মোট ৭টি গান রয়েছে। এ চলচ্চিত্রের সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, পান্থ কানাই, মমতাজ, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, কনা, মিলা, পূজা এবং সুমি শবনম।

সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। তরঙ্গ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন মজনু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।