২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

লোহাগাড়ার পুটিবিলায় এক অসহায় পরিবারের বসতঘর পুড়ে ছাইঃ নগদ টাকাসহ আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

01
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সড়াইয়া বলির জোম এলাকায় অগ্নিকান্ডে এক বসত বাড়ি ভষ্মীভুত হয়েছে। ১২ মার্চ দুপুর আনুমানিক দেড় টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ বাড়ির মালিক হল মোঃ আজগর আলী (৪৮) সে উল্লেখিত এলাকার মৃত ঠান্ডা মিয়ার পুত্র। অগ্নিকান্ডে সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হতে পারে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। তবে, অগ্নিকান্ডের সঠিক কারণ ও রহস্য জানা যায়নি। সূত্রে জানা যায়, উক্ত এলাকার আজগর আলী তার পরিবারকে নিয়ে অসহায় দিন যাপন করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় স্বামী-স্ত্রী দু’জনেই দিনমজুর কাজ করার জন্য সকালে বাড়ি থেকে বের হয়েছিল। দুপুর আনুমানিক দেড়টায় হঠাৎ করে তাদের বসত ঘরে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিকার হয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে। অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে মুহূর্তের মধ্যে তাদের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। অসহায় আজগর আলী ও তার পরিবার বর্তমানে খোলা আকাশের নীচে দিন যাপন করছেন। খবর পেয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ জসিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুড়ে ছাই হয়ে যাওয়া আসহায় পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদানে আশ্বস্থ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।