৪ জুন, ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

চার মাসে ৩৫ জন খুন, ৩২ টি হত্যা মামলা, ১২টি হত্যা চেষ্টা মামলা

রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
সোমবার ভোরে উখিয়ার কুতুপালংস্থ ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত বশির আহম্মদ (১৯) ওই ক্যাম্পের রহমত উল্যাহর ছেলে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, ভোরে অস্ত্রধারী কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী এসে বশিরকে গলায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অজ্ঞাতনামা রোহিঙ্গা সন্ত্রাসী গ্রæপ এ ঘটনার সাথে জড়িত বলে জানা গেছে। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে।
চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রথম চার মাসে ৩২ টি হত্যা মামলা, ১২টি হত্যা চেষ্টা মামলা হয়েছে। যেখানে ৩৫ জন খুন হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।