মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

রামু উপজেলা চেয়ারম্যানের সাথে রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের মত বিনিময়

শেয়ার করুন

ramu reporters unity pic 14.
রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলমের সাথে মত বিনিময় করেছেন, রামু রিপোর্টার্স ইউনিটি’র নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। গতকাল রবিবার (১৪ জুন) সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদস্থ কার্যালয়ে আয়োজিত এ সভায় উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান, রিপোর্টার্স ইউনিটি নেতারা।
সভায় উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, জনপ্রতিনিধিরা চাইলেই সমাজের সব ভালো কাজ করতে পারে না। তবে জাতির বিবেক সাংবাদিকদের লিখনী অব্যাহত থাকলেই সমাজে কল্যাণকর ও উন্নয়নমূলক কাজ জনপ্রতিনিধিরা এগিয়ে নিতে পারে। তাই সাংবাদিকদের প্রত্যন্ত এলাকার জনগুরুত্বপূর্ণ সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের ফলে রামু উপজেলার দৃশ্যপট ক্রমে পাল্টে যাচ্ছে। উন্নয়নের ছোঁয়া লাগছে আনাচে-কানাচে। স্থায়ী সেনানিবাস, বিকেএসপি, বিজিবি ৫০ ব্যাটালিয়ন, বোটানিক্যাল গার্ডেন, ১ লাখ মানুষ ধারণ ক্ষমতার ষ্টেডিয়াম নির্মাণ সহ চলমান সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে রামু হবে উন্নত বিশ্বের আধুনিক নগরী। এ স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। তাই সাংবাদিকদেরও পেশাগত মান বৃদ্ধি করে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে। তিনি রামু রিপোর্টার্স ইউনিটি’র চলমান কর্মকান্ডের প্রশংসা করে বলেন, এটি প্রকৃত সাংবাদিকদের সংগঠন। তাই এ সংগঠনের উন্নয়নে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
মত বিনিময়কালে রামু রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবুল কাশেম সাগর, সহ-সভাপতি অর্পণ বড়–য়া, সহ-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুবকর ছিদ্দিক, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, কার্যকরী সদস্য সোয়েব সাঈদ, আল মাহমুদ ভূট্টো উপস্থিত ছিলেন। সভায় রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দ বলেন, সৎ, তথ্যনির্ভর ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে সাংবাদিকতাকে সমৃদ্ধ করার লক্ষ্যে এ সংগঠন কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন