২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রামু উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার সরকারের বিদায় সংবর্ধনা 

00

রামু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্যাণ কুমার সরকার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জসিম উদ্দিনের বিদায় সংবর্ধনা গতকাল ২৭ মে বুধবার দুপুর ২ ঘটিকার সময় কৃষি অফিস হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন, ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশন কক্সবাজার জেলা শাখার সভাপতি ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: ফিরোজ আলম।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদায়ী অতিথি কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার সরকার, ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশন রামু উপজেলা শাখার সভাপতি ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে- জসিম উদ্দিন, মাহবুব আলম, রেজাউর রহমান, আব্দুল মুমিন, জহিরুল ইসলাম, ছোটন কান্তি দে, প্রধান সহকারী বেলাল হোসেন, অফিস সহায়ক সুরেশ কুমার মল্লিক, আব্দুল গফুর, রিপন দে, রোকেয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠানে রামু কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দসহ সকল স্থরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্যাণ কুমার সরকারকে একজন নম্র, ভদ্র, বিনয়ী, কর্মঠ, সজ্জন ও দক্ষ কর্মকর্তা হিসাবে অবিহিত করেন। আরও বলেন, কল্যাণ কুমার সরকারের বিদায়ে রামু কৃষি বিভাগে অপূরণীয় ক্ষতি হল।

বিদায়ী অতিথি, কৃষিবিদ কল্যাণ কুমার সরকার, কক্সবাজার জেলার রামু উপজেলায় স্বল্প সময়ে কাজ করতে গিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের যে সহযোগীতা পেয়েছেন তা তার কাছে চির স্বরণীয় হয়ে থাকবে বলে বক্তব্যে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই উপজেলার মানুষ অত্যান্ত সহজ সরল। রামু উপজেলার তৃণমূল মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমি তা উপলদ্ধি করতে পেরেছি। দায়িত্ব পালনকালে তাকে সহযোগীতা করার জন্য তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডিপ্লোমা কৃষিবিদ ইনিস্ট্রিটিউশন কক্সবাজার জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ এ.এইচ জুনায়েদ।
উল্লেখ্য যে, কল্যাণ কুমার সরকার মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলার কৃষি কর্মকর্তা পদে বদলি হয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।