২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩ | ৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

রামুতে স্বাস্থ্যকর্মিদের মাসিক কর্মমূল্যায়ন সভা অনুষ্ঠিত

dr-abdul-mannan
কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ১০ নভেম্বর বৃহষ্পতিবার সকালে ১১টি ইউনিয়নে কর্মরত স্বাস্থ্যকর্মিদের মাসিক কর্মমূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন রামু উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবদুল মন্নান, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম সবুজ, ডি.এস.আই তরুণ বড়ুয়া, বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক বিপ্লব বড়ুয়া, পি এইচডির ফিল্ড কো আর্ডিনেটর নুরুল কবির, ব্রাকের শংকর বাবু প্রমুখ। সভায় ইপি আই টিকাদান এর সঠিক পদ্ধতি, ভেলিড ডোজ, আইপিচি, নির্ভুল টালি পূরন, কৃমি নিয়ন্ত্রন, যক্ষারোগী সনাক্ত, স্বাস্থ্যশিক্ষা, প্রতিদিন সময়মতো কমিউনিটি ক্লিনিকে সেবাদানে গুরুত্ব আরোপ করা হয়। সভাশেষে দি লেপ্রসি মিশন বাংলাদেশের উদ্যোগে স্বাস্থ্যকর্মিদের কুষ্ঠ রোগ সম্পর্কে ওরিয়েন্টেশন দেওয়া হয়। এতে জানানো হয় কুষ্ঠ রোগের প্রাথমিক লক্ষণ হল যার শরীরের চামড়ায় দাগ আছে এবং সেই দাগে অনুভূতি নেই। কুষ্ঠ রোগ সহজেই এমডিটির দ্বারা নিরাময় হয়। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ( হাসপাতালে) বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। রিসোর্স পার্সন ছিলেন রামু উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবদুল মন্নান, লেপ্রসি মিশনের পি.এইচ.ও মো.ইলিয়াছ, সি.এইচ.এফ বিশ্বনাথ ধর প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।