১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

রামুতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৮ জুন: ৬৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক:
রামুতে ৬৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। মঙ্গলবার (১৩ জুন) সকাল ১১টায় রামু স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপজেলা অবহিতকরন ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়। ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রামুতে ২৬৪টি নিয়মিত টিকাদান কেন্দ্রে এবং রামু স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জুন, একদিন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় এ তথ্য জানান মেডিকেল অফিসার (রোগনিয়ন্ত্রণ) ডা. মো. নাঈম সরকার।
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া’র সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। বিশেষ অতিথির বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল হোসাইন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবা কর্তৃক বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, উপেজলা শিক্ষা কর্মকর্তা মো. আবু শামীম, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, উপজেলা নিউট্রিশন সুপারভাইজার মো. মেহেদী হাসান প্রমুখ।
সভায় আরও জানানো হয়, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। জন্মের পর পরই নবজাতককে শালদুধসহ মায়ের দুধ খাওয়ানো শুরু করতে হবে। জন্মের পর প্রথম ৬ মাস (১৮০ দিন) শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। পানি, মধু, চিনি বা মিসরির পানি খাওয়ানো যাবে না। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে । মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণে গর্ভবতী ও প্রসূতি মা’কে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ প্রাণিজ খাবার (মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা) ও উদ্ভিজ খাবার (হলুদ ফলমূল ও রঙিন শাক-সব্জি) খেতে দিতে হবে। জেরোফথ্যালমিয়া (রাতকানা ও বিটট্স স্পট), দীর্ঘমেয়াদি ডায়রিয়া, হাম ও মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত শিশুকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে ।
দুপর সাড়ে ১২টায় রামু স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। এ সভায় সভাপতি করেন, উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।