১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

মহেশখালী উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার পাশা চৌধুরীর মৃত্যুতে জেলা আ’লীগের শোক

সংবাদ বিজ্ঞপ্তি :
বর্ষীয়ান রাজনীতিবিদ মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
সংগঠনের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন-“বীর মুক্তিযোদ্ধা আনোয়ার পাশা চৌধুরীর মৃত্যুতে আমরা আওয়ামী লীগের এক বটবৃক্ষ কে হারালাম। আমৃত্যু আওয়ামী লীগের রাজনীতিতে তিনি সক্রিয় নেতা হিসেবে দেশ প্রেমের নির্ভেজাল সৈনিক হিসেবে মানবতার সেবায় নিয়োজিত ছিলেন। তার শূন্যতা কিছুতেই পূরণ হবার নয়।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং মরহুমের শেকাহত পরিবার আত্বীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
মহান আল্লাহ তায়ালা তাঁর জানা অজানা সকল গুণাহ ও কবরের আজাব মাপ করে তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ আসন নসীব করুণ। আমিন।”
কক্সবাজার জেলা আওয়ামী লীগের দপ্তর সেল থেকে প্রেরিত শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।