২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মহেশখালীতে রান্নার গ্যাস চালিত সিএনজি’র বিরুদ্ধে অভিযান

মোঃ আকিব বিন জাকের, মহেশখালী :

কক্সবাজারের মহেশখালী উপজেলায় রান্নায় ব্যবহৃত ঝুকিপূর্ণ গ্যাস সিলিন্ডার দিয়ে চালিত সিএনজি’র বিরুদ্ধে তৃতীয় বারের মতো ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

৩১  জানুয়ারী (রবিবার) উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ চৌধুরী।

উপজেলার হোয়ানক, বড় মহেশখালী ও ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অভিযান চালিয়ে এক সিএনজি চালককে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের সার্বিক সহযোগীতায় ছিলেন – মহেশখালী ফায়ার সার্ভিস ও মহেশখালী থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ চৌধুরী জানান, মহেশখালীতে বিপজ্জনক গ্যাস সিলিন্ডার দিয়ে চালিত সিএনজির সংখ্যা পূর্বের তুলনায় অনেকাংশেই কমে গেছে। আজ কেবল বিপজ্জনক গ‍্যাস সিলিন্ডার চালিত একটি সিএনজি পাওয়া গেছে। সেই সিএনজি চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।