১৫ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩ | ২৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

মহেশখালীতে দস্যু রাজা খ্যাত নাগু মেম্বার গ্রেফতার

000014-e14035999355871-641x330

মহেশখালীতে সাগরের দস্যু রাজা খ্যাত আব্দুল গফুর প্রকাশ ওরফে নাগু মেম্বারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০টার দিকে মহেশখালী কুতুবজুম ইউনিয়নের সোনাদিয়া এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক পুলিশে সোপর্দ করে।
নাগু মেম্বার ওই এলাকার মৃত আসাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ আলমের মালিকানাধীন একটি ফিশিং ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। ট্রলার থেকে লুট হওয়া মাছ ও অন্যান্য মালামাল নাগু মেম্বারের কাছে রয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা তার আস্তানা ঘিরে ফেলে এবং লুট হওয়া মালামাল উদ্ধার করে পুলিশে খবর দেয়।
মহেশখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন  তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নাগু মেম্বারের নামে থানায় এক ডজনের বেশি মামলা ছাড়াও অর্ধশতাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি মানবপাচারের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বলেও পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।