৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানা সন্ধান, আটক ২

Coxs-arms-News_thereport24


জেলার মহেশখালীতে একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে পাঁচটি দেশীয় অস্ত্র, ২৫ রাউন্ড গুলি, ২৫০ গ্রাম গান পাউডার ও কারখানার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়।

মহেশখালী উপজেলার বড় মহেশখালীর বড় কুলাল পাড়া থেকে শনিবার দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন, মহেশখালী উপজেলার বড় মহেশখালীর বড় কুলাল পাড়ার মৃত উলা মিয়ার ছেলে মকবুল আহমদ (৫০) ও তার স্ত্রী নাসিমা আক্তার (৩৫)।

মহেশখালী থানা পুলিশের ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস  জানান, আটক ব্যক্তিদের অস্ত্র তৈরির সঙ্গে জড়িত থাকার ব্যাপারে পুলিশের কাছে আগে থেকেই তথ্য ছিল। শনিবার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। এ সময় অস্ত্র ও কারখানার সরঞ্জামসহ তাদের আটক করে।

আটক মকবুলের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।