৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

মরিচ্যা বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তমিজ আহমদের ইন্তেকাল, সোমবার আড়াইটায় জানাযা

সংবাদ বিজ্ঞপ্তি:

উখিয়া উপজেলার মরিচ্যা বাজারের সুপ্রতিষ্ঠিত, স্বনামধন্য ব্যবসায়ী তমিজ আহমদ (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত ৯ টা ২০ মিনিটে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্বীয়-স্বজন, বন্ধুবান্ধব, গুণগ্রাহী ও শুভাকাংখি রেখে গেছেন। তার সব সন্তানই উচ্চশিক্ষিত এবং স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
তমিজ আহমদ এর আপন বড়ভাই কক্সবাজার জেলার বিশিষ্ট জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ জানিয়েছেন, আজ সোমবার বেলা আড়াইটায় উখিয়ার মরিচ্যাস্থ মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তমিজ আহমদের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। তাকে নিজ জন্মগ্রাম হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ জোনাব আলী পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোখতার আহমদ তমিজ আহমদ আরেক বড়ভাই। তাদের পিতা প্রয়াত হাজী পেঠান আলী সওদাগর ও ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।