মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

মরহুম মাওলানা এম এ মান্নান ছিলেন একটি ইতিহাসঃ কক্সবাজারে দোয়া মাহফিলে বক্তারা

শেয়ার করুন

বিশেষ সংবাদদাতাঃ উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন দৈনিক ইনকিলাব প্রতাষ্ঠাতা, বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব মরহুম মাওলানা এম এ মান্নান ছিলেন একটি ইতিহাস। তিনি ছিলেন, একাধারে প্রখ্যাত আলেমে দ্বীন, সমাজ সেবক, জননেতা-মন্ত্রী ও দক্ষ সংগঠক।
আজ (৭ ফেব্রুয়ারী) মরহুমের (১৩ তম) ইন্তেকাল বার্ষিকীতে কক্সবাজার জেলা জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা একথা বলেন।
কক্সবাজার জেলা জমিয়াতুল মোদার্রেছীন এর সম্পাদক প্রিন্সিপ্যাল মাওলানা শাহাদাত হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাব এর বিশেষ সংবাদদাতা ও কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক, সদর জমিয়াতুল মোদার্রছীনের সভাপতি মাওলানা মনছুর আলম আযাদ, মাওলানা
আব্দুল্লাহ আল আমিন, মাওলানা ছলিমুল্লাহ, মাওলানা নুরুল কাদের রিজভী ও মাওলানা গিয়াস উদ্দিন।
দুপুরে কক্সবাজার শহরের মাদরাসায়ে তয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, জামিয়াতুল মোদার্রেছীন, দৈনিক ইনকিলাব ও মসজিদে গাওছুল আজম কমপ্লেক্স তাঁর অনন্য সৃষ্টি।
বিশেষ করে বাংলাদেশের আলেম ওলামা ও মাদরাসা শিক্ষক শিক্ষার্থীদের সম্মানের আসনে নিয়ে আসতে মরহুমের অবদানের কথা চির জাগরুক থাকবে।

শেয়ার করুন