৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

মজুরী বৈষম্যতায় ভুগছে নারী শ্রমিক

ILO_1--Home

পুরুষের মতো আমরা মাটি কাটি, ইট ভাঙ্গি, আমন বোরো, আউশ, চারা রোপন করি, এমনকি ধান কেটে তা মাড়িয়ে ঝাড়িয়ে গোলায় তুলে দিয়। আবার সে ধান ঢেকিতে বেধে পুরুষদের রান্না করে খাওয়াই। তথাপিয় আমরা তাদের মতো মজুরী পাই না। যে কারণে পুরুষ শাসিত এ সমাজ ব্যবস্থায় আমাদের জিম্মি হয়ে অভাব অনটনে মানবেতর দিনযাপন করতে হচ্ছে। নিজের ক্ষোভ প্রকাশ করে এমনটাই মতামত ব্যক্ত করলেন জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের রাস্তার সংস্কার কাজে নিয়োজিত নারী শ্রমিক খদিজা বেগম(৪৫)।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের অগ্রাধিকার ভিত্তিক চাকুরীতে নিয়োগ প্রদান করে তাদের যথাযথ মর্যাদা দেওয়ার ধারাবাহিকতায় নারীরা সর্বক্ষেত্রে ভূমিকা রেখে দায়িত্বপালন করতে সক্ষম হলেও মজুরী ক্ষেত্রে নারী শ্রমিকেরা বৈষম্যতার শিকার হয়ে আসছে। বিশ্ব নারী দিবসে উপজেলা প্রশাসন ডাক ঢোল পিটিয়ে নারীদের বাস্তব সম্মত অধিকার বাস্তবায়নের সভা সমাবেশ ও মানববন্ধনের মতো কর্মসূচী পালন করলেও কার্যত কিছুই হচ্ছে না। উপরোন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে নারীরা নির্যাতন শিকার হয়ে আসছে। সম্প্রতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক বাস্তবায়িত হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর কয়েকটি প্রকল্প ঘুরে দেখা যায়, নারী শ্রমিকের অস্থিত্ব নেই। অথচ সরকারি ভাবে ৩০ শতাংশ নারী শ্রমিক প্রকল্পে অন্তর্ভুক্ত করার বাধ্যবাধকতা রয়েছে।
উপজেলা নিমার্ণ শ্রমিক সমবায় সমিতির সভাপতি নুরুল কবির অভিযোগ করে জানান, উপজেলার অজপাড়া গায়ে শত শত নারী শ্রমিক হাঁড় ভাঙ্গা শ্রম দিয়ে পুরুষের সাথে পাল্লা দিয়ে শ্রমের কাজ করছে। অথচ ঐ নারী শ্রমিকেরা দৈনিক মজুরী পাচ্ছে সর্বোচ্চ দেড়শ টাকা। ঘিলাতলী গ্রামের হোটেল শ্রমিক আনোয়ারা বেগম(৩৫) জানান, সে বিভিন্ন হোটেলে সারাদিন মরিচ, মসল্লা পিষানো সহ রান্না বান্নার কাজ করে দৈনিক মজুরী পান একবেলা আহারসহ সর্বোচ্চ দু’শ টাকা। অথচ একজন পুরুষ হোটেল শ্রমিক ৮ঘন্টা চাকুরী করে একবেলা আহার সহ ৪শ টাকা মজুরী পাচ্ছে। এব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আকতার নারীরা মজুরী বৈষম্যের শিকার হচ্ছে একথার সত্যতা শিকার করে বলেন, নারী শ্রমিকদের অধিকার বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যতা দূরীকরণের জন্য সরকার কাজ করছে। এখনো অজ্ঞতার কারণে কিছু কিছু ক্ষেত্রে নারীরা বাধা প্রাপ্ত হলেও আগামীতে তা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।