২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ভাসানচরে পৌঁছেছে রোহিঙ্গাদের দ্বিতীয় দল

রহমত উল্লাহ:

রোহিঙ্গাদের দ্বিতীয় দলের তিন শতাধিক সদস্যবাহী নৌবাহিনীর একটি জাহাজ নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। বাকি চারটি জাহাজও একে একে ভাসানচরে আসছে। মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে রোহিঙ্গাবাহী নৌবাহিনীর প্রথম জাহাজটি ভাসানচরে পৌঁছায়।

রোহিঙ্গাদের দ্বিতীয় দলটিতে চার শতাধিক পরিবারের মোট ১ হাজার ৮০৪ জন নারী, পুরুষ ও শিশু রয়েছে।

সকাল সোয়া নয়টার দিকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে রোহিঙ্গা দলটি ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়। নৌবাহিনীর জাহাজগুলো চট্টগ্রাম বোট ক্লাব থেকে যাত্রা করে।

ভাসানচরে যাওয়ার উদ্দেশ্যে সোমবার কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে চট্টগ্রাম রওনা হন এই রোহিঙ্গারা। তাদের নিয়ে উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩০টির বেশি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গারা গত রোববার থেকে নিজ নিজ শিবিরের কর্মকর্তার কার্যালয়ে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেন। তারপর ভাসানচরে যাওয়ার উদ্দেশ্যে সোমবার তারা রোহিঙ্গা শিবির থেকে চট্টগ্রাম যান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।