৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩ | ১৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক

বৌদ্ধ মৈত্রী ছাত্র সংসদ বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা ২০১৬ আগামী ৩০ ডিসেম্বর

14875281_1824443627800645_1271207126_n-300x156
কক্সবাজারের রামু উপজেলায় ” বৌদ্ধ মৈত্রী ছাত্র সংসদ আয়োজিত “বৌদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা-২০১৬” আগামী ৩০ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষার আবেদন ফরম এবং সিলেবাস বিতরণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। প্রতিবছরের ন্যায় এই বছর ও ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণীতে পড়ুয়া সকল বৌদ্ধ ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে।আর বার্ষিক পরীক্ষার শেষেই ধর্মীয় বৃত্তি পরীক্ষাটা হওয়াতে তেমন একটা চাপের মুখে পড়বে না বলে মনে করেন সংগঠনের সভাপতি রমিজ বড়ুয়া। এইছাড়া নিজ নিজ শ্রেণীর বোর্ড অনুমোদিত ধর্মীয় পাঠ্য বইয়ের আলোকে সিলেবাসের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। এতে করে শিক্ষার্থীরা একদিকে বাড়তি চাপের শিকারও হবে না, অপরদিকে ধর্মীয় পরীক্ষার প্রতি তাদের আগ্রহও বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সকলের সহযোগিতায় বৃত্তি পরীক্ষা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান যথাযত ভাবে সম্পন্ন করতে পারবে বলে আশা ব্যক্ত করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক রিপন বড়ুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।