২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে মঙ্গলবারের হরতাল প্রত্যাহার

index

বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যাওয়ায় ২০ দলীয় জোট তাদের মঙ্গলবারের হরতাল কর্মসূচি শিথিল করেছে। মঙ্গলবারের হরতাল থাকছে না।

সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে অবিস্মরণীয় বিজয় অর্জনের জন্য দেশবাসীর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবদী দল ও ২০দলীয় জোট গর্বিত ও আনন্দিত। দল ও জোটের পক্ষ থেকে খালেদা জিয়া বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। আগামিতে এ বিজয়ের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি আরো জানানো হয়, বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় মঙ্গলবার ২০ দলের পক্ষ থেকে এই বিজয়কে অভিনন্দন জানিয়ে সারাদেশে মিছিল হবে। সকলকে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।
এতে আরো বলা হয়, এ উপলক্ষে মঙ্গলবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বঘোষিত হরতাল কর্মসূচি শিথিল করা হয়েছে। তবে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের পাশাপাশি হরতালও থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।