১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেছে ‘নবাব’র সাফল্যের খবর!

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান জানিয়েছেন, ‘নবাব’-এর সাফল্যের খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত পৌঁছে গেছে।

গত বৃহস্পতিবার ভারতের কলকাতার প্রিয়া সিনেমা হলে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার। ওই সময় স্থানীয় সংবাদমাধ্যমকে শাকিব বলেন, দুইদিন আগে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। সেখানেও কিন্তু ‘নবাব’ নিয়ে আলোচনা হয়েছে। ‘নবাব’ নিয়ে মন্ত্রী মহোদয় (তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু) মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন যে, এখন পর্যন্ত নবাবের টিকিট পাওয়া যাচ্ছে না। হাউসফুল একটি সিনেমা, সুপারহিট একটি সিনেমা।

পশ্চিমবঙ্গে ‘নবাব’র মুক্তি বিষয়ে শাকিব বলেন, আমি তো ভীষণ এক্সাইটেড। বিকজ যেহেতু আমরা বাঙালি। কো-প্রডাকশন হচ্ছে দুই বাংলার মধ্যে। দ্যাট মিনস দুই বাংলার মানুষের ভাষা এক, দুই বাংলা মানুষদের কৃষ্টি-কালচার সব কিছুতে একটা সিমিলারিটি আছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ‘নবাব’ অনেক পছন্দ করেছে। বিগত অনেক বছরের মধ্যে ‘নবাব’ অনেক বড় হিট সিনেমা। এখনো অনেক হলে চলছে।

প্রিমিয়ারে শাকিব ছাড়াও সিনেমাটি পরিচালক জয়দীপ মুখার্জি, নায়িকা শুভশ্রী গাঙ্গুলি, সব্যসাচী চক্রবর্তী, অপরাজিতা আঢ্যসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ‘নবাব’ বাংলাদেশে মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে। এর এক মাস পর শুক্রবার পশ্চিমবঙ্গের ১১২ হলে মুক্তি পেল। যৌথ প্রযোজনার ‘নবাব’-এ লগ্নি করেছেন ভারতের এসকে মুভিজ ও ঢাকার জাজ মাল্টিমিডিয়া। পরিচালক হিসেবে আরো আছেন আব্দুল আজিজ। সিনেমাটি ঈদে বাংলাদেশে দারুণ ব্যবসা করে। এখনো চলছে সারাদেশের ৩০টির মতো প্রেক্ষাগৃহে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।