২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

পেকুয়ায় গরু বিক্রেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

66666
পেকুয়ায় গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ৮২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আবুল কালাম পেকুয়া সদর ইউনিয়নের উত্তর গোঁয়াখালী গ্রামের মৃত রশিদ আহমদের ছেলে। স্থানীয়রা উদ্ধার করে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় মামা ভাগিনার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবুল কালাম বলেন, তিনি চকরিয়ার ঢেমুশিয়া বাজার থেকে গরু বিক্রি করে বিকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মামা ভাগিনার দোকান এলাকায় পৌঁছলে ওই এলাকার শহিদ উল্লাহর ছেলে চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত সর্দার নুরুল আলমের নেতৃত্বে চার-পাঁচজন সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে তাঁর কাছ থেকে গরু বিক্রির ৮২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পেকুয়া থানার পুলিশ কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আবুল কালামের আঘাত গুরুতর। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।