১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

পানির ট্যাংকে লুকিয়ে থেকে ও শেষ রক্ষা হলো না কাবেরী’র

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকা থেকে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী কে আটক করেছে পুলিশ। পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি পানির ট্যাংকের ভেতরেই লুকিয়ে ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে দেবপাহাড় এলাকার একটি ভবনের ছাদে রাখা গাজী ট্যাংকের ভেতর থেকে তাকে বের করে আনা হয়।

নাজনীন সরওয়ার কাবেরী সবশেষ কক্সবাজার-৩ আসন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছোট বোন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা

তিনি বলেন, ‘আজ রাত ১১টার দিকে তাকে আমরা হেফাজতে নিয়েছি। তাকে কক্সবাজার জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।