১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

পাঁচ মাসে ৩ লাখ বিদেশিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

শ্রম ও আবাসন আইন লঙ্ঘন করায় গত পাঁচ মাসে অন্তত তিন লাখ বিদেশিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন প্রায় ২০০০ বিদেশিকে ফেরত পাঠানো হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইন লঙ্ঘনকারীদের সৌদি থেকে বিতাড়িত করতে অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

এদিকে সৌদি প্রবেশের চেষ্টাকালে সীমান্তরক্ষী বাহিনীর টহল টিম অন্তত নয় লাখ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের ৮৪ শতাংশ দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করে।

বর্তমানে ১৫ হাজার ৭৬৯ জন প্রত্যর্পণ কেন্দ্রে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে নিজ নিজ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র জেনারেল মোহাম্মেদ আল-ঘামদি বলেছেন, নতুন করে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বাহিনীর কর্মকর্তারা তাদের টিম নিয়ে প্রস্তুত রয়েছেন।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক শ্রমিক রয়েছেন। এ সব শ্রমিকের অনেকেই বৈধ কাগজপত্র ছাড়াই দেশটিতে অবস্থান করে আসছিলেন। চলমান অভিযানে বিপাকে পড়েছেন তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।