৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

নাইক্ষ্যংছড়ি সোনালী ব্যাংক লকডাউন: কার্যক্রম স্থগিত 

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়িঃ

সোনালী ব্যাংক শাখার নাইক্ষ্যংছড়ি দুই কর্মকর্তা করোনা শনাক্ত হওয়ায় সোনালী ব্যাংকের ওই শাখার সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়ে লকডাউন করে দিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।

গত (২০জুন) শনিবার ওই ব্যাংক শাখার ব্যবস্হাপক এসএম সোবায়েত (৩৫)ও ক্যাশিয়ার থোয়াইহ্লা চিং মার্মা ( ৪৫) করোনা শনাক্ত হওয়ার পর (২১জুন) রবিবার সাড়ে ১১টার দিকে লকডাউনসহ ব্যাংকের সকল কার্যক্রম স্থগিতের নির্দেশনা দেন উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বলেন, গতকাল ২০ জুন শনিবার সোনালী ব্যাংক নাইক্ষ্যংছড়ি শাখার ব্যবস্হাপক ও ক্যাশিয়ার করোনা আক্রান্ত হওয়ায় আজ রবিবার সোনালী ব্যাংকের ওই শাখার সকল কার্যক্রম স্থগিতসহ লকডাউনের নির্দেশনা দিয়েছি যাতে ওখান থেকে আর কেউ আক্রান্ত না হয় এবং ওই শাখার কর্মকর্তাদের হোম কোয়ারেন্টিইনে থাকতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন,লেনদেনে সংস্পর্শ হওয়ার সন্দেহে সকল কর্মকর্তা ও কর্মচারীর নমুনা সংগ্রহ করে কক্সবাজার ল্যাবে পাঠানো হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।