১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজার জেলা তাঁতীদলের বিক্ষোভ সমাবেশে বক্তারা

দেশের মানুষ অবৈধ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না

বিশেষ প্রতিবেদক:

দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে কক্সবাজার জেলা তাঁতীদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা বিএনপির কার্যালয়ে ইমাম খালেদ স্বপনের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়েছে।
জেলা তাঁতীদলের সদস্য সচিব ডাঃ নাসির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিক্ষোভ সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ সভাপতি, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক এম.মোকতার আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ন সম্পাদক বোরহান উদ্দিন রানা।
রামু উপজেলা তাঁতীদল নেতা শফিউল আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বিক্ষোভ সভায় আরো ও বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মীর্জা নুরুল আবছার, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ, সাধারণ সম্পাদক শামসুল আলম, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক রাশেদুল করিম, বিএনপি নেতা হামিদুল হক, রামু উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক মনজুর আলম, উখিয়া উপজেলা তাঁতীদলের আহবায়ক আমিনুল হক আমিন, টেকনাফ উপজেলা তাঁতীদলের সভাপতি আব্দুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল হক, রামু উপজেলা তাঁতীদলের সভাপতি নবী হোসেন, টেকনাফ পৌরসভা তাঁতীদলের আহবায়ক কায়েস মাহমুদ তাঁতীদল নেতা মুফিদুল আলম প্রমুখ।


সভায় বক্তরা বলেন, নিশি রাতে জনগনের ভোটাধীকার কেড়ে নিয়ে ক্ষমতায় আসা আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের ভয়াবহ দুঃশাসনে দেশের তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দূর্নীতিতে ছেয়ে গেছে দেশ। দেশের মানুষ এই ফ্যাসিষ্ট অবৈধ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না। তাই আগামী দিনের কঠোর আন্দোলনের ডাক দিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি সহ দেশের জনগনকে মুক্ত করতে হবে। নেতৃবৃন্দরা সরকার পতন আন্দোলন বেগবান করার জন্য তৃনমুল নেতাকর্মীদের আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।