মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ঢাকায় আসছেন ঋতুপর্ণা

শেয়ার করুন

 

ওপার বাংলা জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলার পাশাপাশি হিন্দি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এক সময় বাংলাদেশের সিনেমাতেও নিয়মিত অভিনয় করতেন। এখন খুব বেশি বাংলাদেশের সিনেমায় দেখা যায় না তাকে। এবার বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঋতু। নাম ঠিক না হওয়া এ সিনেমার শুটিংয়ে অংশ নিতে আগামী ১৪ এপ্রিল ঢাকায় আসবেন ঋতুপর্ণা।

যৌথ প্রযোজনার এ সিনেমাটি নির্মাণ করছেন গুণী নির্মাতা কাজী হায়াৎ। এতে ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে কাজী ফিল্ম ও ঋতুপর্ণার প্রতিষ্ঠান। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এসব কথা জানান কাজী মারুফ।

ইতিমধ্যে সিনেমাটির শুটিংয়ের সব প্রস্তুতি শেষ হয়েছে। এ প্রসঙ্গে কাজী মারুফ রাইজিংবিডিকে বলেন, ‘যৌথ প্রযোজনার একটি সিনেমায় কাজ করব। ঋতুপর্ণার সঙ্গে আমার ফাইনাল কথা হয়েছে। ঋতুপর্ণা এদেশের সিনেমায় কাজ করার জন্য খুবই আগ্রহী। চলতি মাসে সিনেমাটির কাজ শুরু করব।’

সর্বশেষ ঋতুপর্ণা অভিনীত ‘এক কাপ চা’ শিরোনামের সিনেমাটি ২০১৪ সালে ১৪ নভেম্বর মুক্তি পায়। এরপর তাকে আর ঢাকাই সিনেমায় দেখা যায়নি।

শেয়ার করুন