১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

ডা.আবু বকর ছিদ্দিক এর চতুর্থ  মৃত্যুবার্ষিকী শনিবার 

সংবাদ বিজ্ঞপ্তি ;
কক্সবাজারের প্রবীণ চিকিৎসক,শহরের পুরাতন পান বাজার সড়কের স্থায়ী বাসিন্দা  ডা. আবু বকর  ছিদ্দিকের চতুর্থ  মৃত্যুবার্ষিকী আগামীকাল  শনিবার (৮ জুন)। তিনি ১৯৩৭ সালে চকরিয়া উপজেলার কোনাখালী সিকদার বাড়ীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।তাঁর পিতা ছিলেন বিশিষ্ট জমিদার মরহুম ফজল আহমেদ সিকদার। তিনি একজন জেনারেল প্র্যাক্টিশনার ছিলেন।
কক্সবাজারের স্বাধীনতা-পরবর্তী সময়কার চিকিৎসকদের মধ্যে অন্যতম একজন চিকিৎসক ছিলেন । তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হতে ১৯৭৫ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
কক্সবাজারের প্রবীণ চিকিৎসক ডা. আবু বকর ছিদ্দিক পুরাতন পানবাজার রোডে অবস্থিত শপিং মল ‘এ আর সেন্টার’ এর স্বত্ত্বাধিকারী এবং তিনি দীর্ঘদিন যাবত পুরাতন পানবাজার রোডস্থ নিজ বাসায় চেম্বার করে কক্সবাজারের মানুষকে নিরন্তর চিকিৎসা সেবা দিয়ে আসছিল।
কাল শনিবার  কোনাখালী সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ও কক্সবাজার পানবাজার রোড় এ আর সেন্টার শপিংমল নিজ বাসভবনে খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং কবর জেয়ারতের আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রবীন চিকিৎসক ডা. আবু বকর ছিদ্দিককে মহান আল্লাতায়লা জান্নাতুল ফেরদৌস দান করার জন্য সবার কাছে দোয়া কামনা করেন মরহুমের মেঝ ছেলে কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিবলুল করিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।