১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

টেকনাফে অপহৃত ২ পর্যটক ৭ দিন পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে ভ্রমণে আসা ২ পর্যটককে অপহরণের ৭ দিন পর টেকনাফ থেকে উদ্ধার করেছে র‌্যাব ১৫।

রবিবার সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে এদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

উদ্ধার হওয়া পর্যটকরা হলেন, কিশোরগঞ্জ জেলা সদরের বত্রিশ গ্রামের মৃত সুকেশ চন্দ্র রায়ের ছেলে বিপ্লব কুমার রায় বাবু (৪৫) ও একই এলাকার ইন্দ কুমার দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩৫)।

মো. আবু সালাম চৌধুরী জানান, গত ২৫ মে কক্সবাজারে ভ্রমনে এসে নিখাঁজ হন এই ২ পর্যটক। পরে মোবাইল ফোনে অপহরণের কথা জানিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেয়া হয়। বিষয়টি বিপ্লব কুমার রায়ের ছোট ভাই বিফুল কুমার রায় বাপ্পী র‌্যাব ১৫ কে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে ২ জনকে উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, উদ্ধার ২ জনকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া ২ জনের তথ্য মতে অপহরণে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

পুলিশের দেয়া তথ্য বলছে, গত ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২ জুন পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১২৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭০ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের পরিবারের তথ্য বলছে অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫৫ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।