মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

টাইব্রেকারে সোনারবাংলা ক্রীড়া সংঘের জয়

শেয়ার করুন

ramu news Pic 20.05
রামুতে ‘ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় টাইব্রেকারে দক্ষিন মিঠাছড়ি সোনার বাংলা ক্রীড়া সংঘের কাছে ৪-৩ গোলে পরাজিত হয়েছে কক্স সিটি ফুটবল একাদশ, কক্সবাজার। গতকাল বুধবার (২০ মে) বিকাল ৫ টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় দক্ষিন মিঠাছড়ি সোনারবাংলা ক্রীড়া সংঘের গোলরক্ষক মিজানুর রহমানের হাতে ম্যাচ সেরা পুরষ্কার তুলে দেন, ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি আছারুল হক ভূট্টো। সেরা খেলোয়াড় নির্বাচন করেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা পরিষদ সদস্য বিমল বড়–য়া। এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ শিক্ষক ফরিদ আহমদ, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়–য়া বুলু, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের যুগ্ম সম্পাদক খালেদ শহীদ, পোষ্ট মাষ্টার মোস্তাক আহমদ, রামু ফজল আম্বিয়া কেজি স্কুলের অধ্যক্ষ আব্দুর রহিম, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সদস্য মো. আজিজুল হক প্রমুখ। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, আবুল কাসেম কুতুবি। সহকারী রেফারী ছিলেন, গিয়াস উদ্দিন ও শেখ মোহাম্মদ আবদুল্লাহ। খেলায় ধারাভাষ্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন, ওমর ফারুক মাসুম।
খেলায় উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণে তীব্র প্রতিদ্বন্দীতাপূর্ণ খেলা দর্শকদের আনন্দ দিলেও নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। টাইব্রেকারে দক্ষিন মিঠাছড়ি সোনার বাংলা ক্রীড়া সংঘ ৪-৩ গোলে কক্স সিটি ফুটবল একাদশকে পরাজিত করে। দক্ষিন মিঠাছড়ি সোনার বাংলা ক্রীড়া সংঘ ঃ সাঈদ আকাশ (অধিনায়ক), মিজানুর রহমান (গোলরক্ষক), হুমায়ুন, শহীদ, শাহজাহান, আবছার, মাহমুদুর রহমান, মুছা, রাশেদ, ফিরোজ, কাজল, মাঈন, হারুন এহসান, মনির লারা, আবু হুবাইচ। কক্স সিটি ফুটবল একাদশ, কক্সবাজার ঃ সাঈদী (গোলরক্ষক), সঞ্জিত, আপন, শফিক, রিমল, প্রবাল, মিজান, বাপ্পা, পাসাই, লাচিং, সাদেক, মামুন, ইমন, নাজমুল। আজ বৃহস্পতিবার টুণামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ‘রামু অল ষ্টার ফুটবল দল’ বনাম ‘এল এম বি ক্রীড়া সংস্থা, লিংকরোড’।

শেয়ার করুন