৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ | ১৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

জেলার কার্গো ট্রলারশিল্পে অচলাবস্থা

talar
চলতি লবণ উৎপাদন মৌসুমে আশানুরূপ লবণ উৎপাদন না হওয়ায় ভয়াবহ লোকসানের মুখে পড়েছে জেলার লবণবাহী কার্গোবোট শিল্প ও এর মালিক-শ্রমিকরা। বৈরী আবহাওয়ায় মাঠপর্যায়ে লবণ উৎপাদনে ক্রমাগত বিঘœ ও মাঠে পর্যাপ্ত পরিমাণ অপরিশোধিত লবণ মজুদ না থাকায় ভাড়া থেকে বঞ্চিত হচ্ছে জেলার অন্ততঃ পাঁচ শতাধিক কার্গোবোট। এতে এ শিল্পে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
দেশের একমাত্র লবণ উৎপাদনকারী জেলা কক্সবাজারে উৎপাদিত অপরিশোধিত লবণ মাঠ থেকে বিভিন্ন মোকামে নৌপথে পরিবহন করার জন্য জেলাব্যাপী কার্গোবোট শিল্প গড়ে ওঠে। কাঠনির্মিত ছোট বড় এসব ট্রলার উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে মোকাম ও লবণ কারখানায় লবণ পরিবহন করে থাকে। দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়াসহ পেকুয়া, চকরিয়া টেকনাফ এবং সদর উপজেলার সমুদ্র উপকূলীয় দুর্গম বিভিন্ন লবণ উৎপাদন এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় এসব এলাকায় উৎপাদিত লবণ জলপথে পরিবহন করা হয় কার্গোবোটে করে। এছাড়া জলপথে খরচও তুলনামূলক কম। সাধারণত ৪/৫/৬ হাজার মন ধারণক্ষমতার কার্গোবোটগুলো কক্সবাজার থেকে ঢাকা, নারায়নগঞ্জ, চাঁদপুর, ঝালকাঠি, বরিশাল ও খুলনাসহ বিভিন্ন দূরবর্তী মোকামে লবণ পরিবহন করে থাকে। এছাড়াও ৫০০ মন থেকে ৩০০০ মন ধারণ ক্ষমতা সম্পন্ন ছোট আকারের বোটগুলো সদরের ইসলামপুর শিল্প এলাকা, চট্টগ্রামের পটিয়া, মিলিটারী পুল ও মাঝিরঘাট পর্যন্ত চলাচল করে থাকে। কিন্তু লবণ উৎপাদন ও পরিবহনের ভরা মৌসুমে ভাড়ার অভাবে এখন অলস বসে আছে এসব বোট। সদরের জালালাবাদ ফরাজী পাড়ার ট্রলার মালিক মৌঃ মনজুর বলেন, প্রতিবছর লবণ উৎপাদন মৌসুমে জানুয়ারী-মে ৪/৫ মাস ভাড়া চলে। এছাড়া সারা বছরই কার্যত ট্রলার বসিয়ে রাখতে হয়। ট্রলার শ্রমিক মোস্তফা মাঝি বলেন, লবণ মৌসুমের আগে বিপুল পরিমাণ টাকা খরচ করে ট্রলার মেরামত করে দিয়েছিল মালিকপক্ষ। ট্রলারের বডি, ইঞ্জিন, গিয়ারবক্স, হাল ও প্রপেলারসহ যাবতীয় যন্ত্রাংশ মেরামত করে মৌসুমের জন্য প্রস্তুত করে রাখার পরেও এখন লবণের অভাবে ভাড়া না পাওয়ায় বসে থাকতে হচ্ছে। এতে চরম লোকসানের সম্মুখীন হচ্ছেন কার্গো ট্রলারের মালিক ও শ্রমিকরা। লবণ ব্যবসায়ী এনায়েত সিকদার বলেন, মাঠে লবণ না থাকায় সরবরাহ করা যাচ্ছে না। রোববার সরেজমিন ইসলামপুর শিল্প এলাকায় গিয়ে দেখা যায়, খালে শত শত খালি কার্গোবোট অলস বসে আছে। কারখানা মালিকরা বলেন, দেশব্যাপী বিভিন্ন ভোক্তা-ব্যবসায়ীদের থেকে পরিশোধিত লবণ সরবরাহের প্রচুর অর্ডার পাওয়া সত্ত্বেও প্রয়োজনীয় কাঁচামালের অভাবে সরবরাহ করা যাচ্ছে না। লবণ শিল্পের উন্নয়ন প্রকল্প (বিসিক) সূত্রে প্রকাশ, চলতি মৌসুমে কক্সবাজারে ১৮ লক্ষ মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষমাত্রা থাকলেও এ পর্যন্ত উৎপাদন হয়েছে মাত্র ১১ লক্ষ টন। ফলে লবণ সংকটের কারণে ভাড়া ও ট্রিপ থেকে বঞ্চিত হচ্ছে কার্গো ট্রলারগুলো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।