১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন

নিজস্ব প্রতিবেদকঃ

চিকিৎসা বিজ্ঞানে ডাঃ আব্দুচ ছালাম দীর্ঘ ০৫ বছর হৃদরোগের উপর গবেষণা করে ডাবল ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন। তিনি বিগত জুলাই/২৫ ইং মাসে অনুষ্ঠিত ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ডক্টরেট অব মেডিসিন (MD) এবং আমেরিকান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধীনে ঢাকাস্থ ক্যাম্পাস থেকে Doctorate of philosphy (PHD) ডিগ্রী অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল ” উচ্চ মাত্রার কোলেস্টেরল ডায়াবেটিস এবং কিডনি রোগ উচ্চ রক্তচাপ সাথে হৃদরোগের উপর সম্পর্ক নির্ণয় “। তিনি উখিয়া উপজেলার ৩নং হলদিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বত্তাতলীর বাসিন্দা। হলদিয়ার ঐতিহ্যবাহী পরিবার লালা বাপের নাতি মৃত রশিদ আহমদ ও মৃত সোনা মেহের গর্বিত সন্তান। তিনি মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সরকারী কলেজের প্রাক্তন ছাত্র। কম খরচে পরীক্ষা -নিরীক্ষা, বিনা ফি তে রোগী দেখা, বিনা টেস্টে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানে এলাকায় তার অনেক সুনাম রয়েছে। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।