১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির সাথে জেলা ও ইউনিট প্রধানগণের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ স্বাক্ষর 

নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মকাণ্ডে কর্মকর্তাদের কর্মক্ষমতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পাদিত কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (Annual Performance Agreement-APA) প্রবর্তন করা হয়।
গতকাল শনিবার  চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা, বিপিএম(বার), পিপিএম সাথে রেঞ্জাধীন ১১ জেলা, আরআরএফ চট্টগ্রাম ও ৪ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের দায়িত্বরত প্রধানগণ ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর করেন।
এপিএ স্বাক্ষর অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায়, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মো. মাহফুজুর রহমান, আরআরএফ চট্টগ্রামের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান, পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সঞ্জয় সরকার, পুলিশ সুপার (অপারেশনস্-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নেছার উদ্দীন আহমেদ, পিপিএম-সেবা, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) সফিজুল ইসলাম এবং রেঞ্জাধীন ১১ জেলা ও ৪ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।