২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযানে ৪ লাখ ২০ হাজার মূল্যের ইয়াবা উদ্ধার, গ্রেফতার-২

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুমে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুন) রাত সাড়ে ১০টায় ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উখিয়া -টেকনাফ প্রধান সড়কের টিভি টাওয়ারের পূর্ব পাশে ইয়াহিয়া গার্ডেন প্রবেশ মূখে পাকা রাস্তার উপর পুলিশ চেকপোস্ট স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদককারবারিসহ ১হাজার ৪শত পিস ইয়াবা উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য অনুমানিক ৪ লাখ ২০হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন, রাজধানীর খিলগাঁও থানার বাসাবো এলাকার নন্দিপাড়া মাহাজন কলোনির আব্দু রশিদ ওরফে জন্তুর আলীর পুত্র মো, নরুজ্জামান(৪১)। অন্যজন হলেন একি এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী শিউলী ওরফে শিল্পী (৪৩)।

৪জুন (শুক্রবার) সকালে বিষয়টি সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো,আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এবং ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরির্দশক দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ঘুমধুমে অভিযান চালানো হয়। এতে ১ হাজার ৪শত পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় ১টি মাদক মামলা রুজু করে বান্দরবান আদালতে পাঠানো হয়।

সূত্রঃ উখিয়া খবর

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।