১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

ঘুমধুমে নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের নিয়ন্ত্রণাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্রে কর্মরত এক পুলিশ কনস্টেবল নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছে। ওই কনস্টেবলের নাম তুষার কান্তি দে (কং নং- ১৪৬৯)। শুক্রবার ৩১ মার্চ সকাল ১১টায় তদন্ত কেন্দ্রের ব্র্যাকে এ ঘটনা ঘটে। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায়।
জানা গেছে, কনস্টেবল তুষার কান্তি দে (২৮) প্রতিদিনের ন্যায় ডিউটি শেষে ব্র্যাকে অবস্থান করছিল। ব্র্যাকের অন্যান্য পুলিশ সদস্যরা জুমা নামাজের জন্য গোসলের প্রস্ততি নেওয়াকালে সকাল ১১.৩০ টার দিকে নিজের নামে ইস্যুকৃত রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। গুলির শব্দ শুনে অপরাপর পুলিশ সদস্যরা এগিয়ে এসে তুষারের গুলিবিদ্ধ দেহ দেখতে পায়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে দুপুর ১.৪০ টায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আমিনুল আত্মহত্যা কারণ জানাতে না পারলেও, অসমর্থিত একটি সূত্র জানিয়েছে প্রেমের সম্পর্কের কারণে তুষার আত্মহত্যা করেছে।
নাইক্ষ্যংছড়ি থানায় অফিসার ইনচার্জের অতিরিক্ত দায়িত্বে থাকা এসআই মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন- গুলিবিদ্ধ কনস্টেবল তুষারকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে দুপুর ১.৪০ টায় কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করে। কি কারনে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি বলে জানান তিনি। এদিকে এ সংবাদ লিখাকালীন এএসআই জমির হোসেন বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নিচ্ছিলেন।
উল্লেখ্য, তুষার কান্তি দে বাংলাদেশ পুলিশে যোগদান করে ২০১৩ সনের এপ্রিল মাসে। তাঁর পিতাও বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত একজন সুবেদার ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।