মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

খেলা দেখবেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

 খেলা দেখবেন প্রধানমন্ত্রী

কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে টাইগাররা মাঠে নামবে বৃহস্পতিবার। দেশের সকল ক্রিকেট প্রেমীদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ খেলা দেখবেন। যদিও বৃহস্পতিবার রাষ্ট্রিয় অনেক কর্মসূচিতেও তিনি যোগ দিবেন।

জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারী একেএম শামীম চৌধুরী জাগো নিউজকে বলেন, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও তার কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি তিনি টাইগারদের খেলাও উপভোগ করবেন। যখন যেখানে থাকবেন সেখানেই তিনি খেলা দেখবেন বা শুনবেন।

উল্লেখ্য, প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ। খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

শেয়ার করুন