৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কুতুপালং এ নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ উখিয়ার কুতুপালং এ নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানরে ৯৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুতুপালং উচ্চ বিদ্যালয় ও সামজিক সংগঠন প্রত্যাশা নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা,কেক কেটে জন্মদিন উদযাপন ও চিত্রাংকন প্রতিযোগিতা। সকাল ৯টায় কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, স্বাধীনতার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন।
এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন, কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামীলীগনেতা নুরুল হক খান, তরুন যুবনেতা ও কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দিন, কুতুপালং উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এমএ মান্নান, সহকারী প্রধান শিক্ষক শংকর বড়–য়া, নারায়ন কান্তি দাশ, সহকারী শিক্ষক রাহুল বড়–য়া, কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারী শিক্ষ শামসুল আলম, প্রত্যাশার সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক ইব্রাহিম মোহাম্মদ প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।