১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

করোনা আক্রান্ত ২০ দেশকে বিনামূল্যে ‘এভিগান’ দেবে জাপান

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পরীক্ষামূলকভাবে ২০টি দেশকে বিনামূল্যে ‘এভিগান’ ওষুধ পাঠাবে জাপান। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তশিমিসু মোতেগি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন।

২০ দেশের মধ্যে রয়েছে, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ইন্দোনেশিয়া, মায়ানমার, ইরান, সৌদি আরব ও তুরস্ক। দেশগুলিতে করোনার ভ্যাকসিন তৈরির ক্লিনিক্যাল টেস্ট চলছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি জানান, প্রাথমিকভাবে ২০টি দেশকে পাঠানো হলেও, আরও ৩০টি দেশ এই ওষুধ নেয়ার আগ্রহ দেখিয়েছে। সরকার বিষয়টি ভাবনাচিন্তার মধ্যে রেখেছে বলে জানিয়েছেন তিনি।

জাপানের ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালের এন্টিভাইরাল ড্রাগ হিসেবে পরিচিত ‘এভিগান’। ২০১৪ সাল থেকে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় জাপানে এই ওষুধ ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি চীন সরকার দাবি করে, এই ওষুধ ‘কোভিড-১৯’ প্রতিরোধে ভাল কাজ দিয়েছে। এরপরই বিশ্বে ওষুধটি নিয়ে তোলপাড় শুরু হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।