১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি পলাশ সম্পাদক আলমগীর

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে গঠিত হলো সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি। এতে দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশ সভাপতি ও দৈনিক ইত্তেফাকের কক্সবাজার প্রতিনিধি সায়ীদ আলমগীরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে বিএমএসএফ’র স্থানীয় কমিটির সভাপতি মিজানুর রশীদ মিজানকে সহ-সভাপতি রাখা হয়েছে।
আগামি এক সপ্তাহের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির সভাপতি মঈনুল হাসান পলাশ বলেন, আজ সারা দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। আমাদের সকলের নির্যাতিত ওই সাংবাদিকদের পাশে দাঁড়ানো উচিত। তাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটি নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার জন্য উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেন, পর্যটন কেন্দ্র কক্সবাজারের এই কমিটি সারাদেশের সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে বিএমএসএফ’র পাশে থেকে কাজ করবে। কমিটিগুলো সাংবাদিক নির্যাতন, মামলা-হামলার কারন উদঘাটনেও ভুমিকা করবে। এই কমিটি গঠনের মধ্যদিয়ে দেশে সাংবাদিক নির্যাতনের মাত্রা কমে আসবে বলেও বিএমএসএফ’র পক্ষ থেকে আশা করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে দেশের সকল জেলা উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের আহবান জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।