মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজার জেলায় ৩৫টি স্থানে উদ্ধোধন করা হলো ফ্রি ওয়াইফাই জোন

শেয়ার করুন

বলরাম দাশ অনুপম :
কক্সবাজার জেলায় প্রথম বারের মত চালু করা হয়েছে ফ্রি ওয়াই ফাই জোনের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জেলার ৩৫টি স্থানে এই ফ্রি ওয়াই ফাই জোনের যাত্রা শুরু হয়। শনিবার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এর আনুষ্টানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।


পরে আয়োজিত এক সমাবেশে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন-ডিজিটাল বাংলাদেশ গড়বে তরুণ সমাজেই। তরুণ সমাজ তথ্য ও প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিমন্ত্রী পলক এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-শুধু ফেইসবুকিং করলে হবে না। ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করতে হবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব-এরসভাপতিত্বে অনুস্টিত উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া
আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.
কর্ণেল (অব.) ফোরকান আহমদ, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা।

শেয়ার করুন