১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

কক্সবাজারে আগুনে ৩৫ বাড়ি পুড়ে গেছে

কক্সবাজারে আগুনে ৩৫ বাড়ি পুড়ে গেছে

জেলার সদর উপজেলায় আগুনে ৩৫টি বাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

শহরের পশ্চিম বাহারছড়া এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পশ্চিম বাহারছড়া যুব উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, সকালে নীর মোহাম্মদের বাড়িতে দুই শিশু আগুন নিয়ে খেলা করছিল। এ সময় হঠাৎ এক শিশুর কাপড়ে আগুন লেগে যায়। কাপড় থেকে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির বেড়ায়। পলিথিন আর বাঁশের তৈরি হওয়ায় মুহূর্তেই পুরো বাড়িতে আগুন লেগে যায়। এক পর্যায়ে তা পাশের বাড়িতেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে সেনাবাহিনীর আগুন নির্বাপক একটি গাড়ি ঘটনাস্থলে আসে। পরে বিমানবাহিনী ও দমকল বাহিনীর গাড়িও ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা স্থানীয়দের সহযোগিতায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল উদ্দিন আগুন লাগার বিষয়টি  নিশ্চিত করেছেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।