১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উ‌খিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠিত

সংবাদ বিজ্ঞপ্তি::

কক্সবাজারের উ‌খিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে।
দৈনিক যুগান্তরের উ‌খিয়া প্র‌তি‌নি‌ধি শফিক আজাদকে সভাপতি ও দৈনিক আমাদের সময়ের পলাশ বড়ুয়া‌কে সাধারণ সম্পাদক করে বুধবার দুপুরে আংশিক কমিটি ঘোষণা করেন।

বিএমএসএফ’র জেলা সভাপতি মোঃ মিজান উর রশীদ মিজান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা কমিটির সভাপতি সাহসী সাংবাদিক দৈনিক সমুদ্রকণ্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশ ও দৈনিক ইত্তেফাক এবং জাগো নিউজের জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর এ কমিটি ঘোষণা করেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটি নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার জন্য উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করার নির্দেশনার আলোকে উ‌খিয়া উপজেলায় এ দুই সাংবাদিককে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

আগামী ১৫ দিনের ভিতর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটি বরাবর পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক প্রতিক্রিয়ায় বলেন, দেশের সাংবাদিকদের করোনার এই ক্রান্তিকালে সকলের সাথে আন্তরিক ও সহনশীল মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে এই কমিটি ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ-প্রতিরোধে ভুমিকা রাখবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।