২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

 

 

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির হৃদয়ে রক্তের অক্ষরে লেখা একটি দিন। মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানিয়ে উখিয়া যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দিবসটি। আজ ২৬মার্চ রবিবার ভোর সকালে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন।

এরপরপরই উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন করেন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগ,সেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ ও তার অন্যান্য সহযোগী সংগঠন। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহামুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদলসহ ও তার সহযোগী সংগঠন। পরিমল বড়ুয়ার নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উখিয়া প্রেসক্লাব, নুরুল আমিন ভূট্টোর নেতৃত্বে উপজেলা জাতীয়পার্টি, হেলাল উদ্দিন ও নুরুল আলমের নেতৃত্বে উপজেলা তাঁতীলীগ, উখিয়া বিশ্ব বিদ্যালয় কলেজ, উপজেলা স্কাউটসহ বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক, ব্যবসায়িক সংগঠনেরর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। বিস্তারিত আসছে……….

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।