১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা এম. আব্দুল হাই সড়কে কৃষকলীগের বৃক্ষরোপন

উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা এম.আব্দুল হাই সড়কে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে বৃক্ষরোপন অভিযান শুরু করেছেন হলদিয়াপালং ইউনিয়ন কৃষকলীগ নেতৃবৃন্দ। রবিবার সকালে পশ্চিম মরিচ্যাস্থ মরহুম বীর মুক্তিযোদ্ধা এম.আব্দুল হাই সড়কে শতাধিক বিভিন্ন গাছের চারা রোপন করে এই কার্যক্রমের উদ্ভোধন করেন হলদিয়া পালং ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম। ওই সময় হলদিয়া পালং ইউনিয়ন কৃষক সিনিয়র সহ-সভাপতি আব্দু রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হাকিম,সাংগঠনিক সম্পাদক রিপন মির্জা, সাংগঠনিক সম্পাদক জাফর আলম,দপ্তর সম্পাদক আলাউদ্দিন,৩ নং নাম্বার ওয়ার্ডে সভাপতি মোঃ এহসান, সাধারণ সম্পাদক মোঃজসিম উদ্দিন, ৪ নং ওর্য়াডে সভাপতি নুরুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের সভাপতি সানোয়ার, সাধারণ সম্পাদক সৈয়দ আলম,৭নং ওয়ার্ডে সভাপতি শাহিন ছিদ্দিক, সাধারণ সম্পাদক জয়নাল প্রমুখ।

হলদিয়া পালং ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম এক প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উখিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটনের নেতৃত্বে আমরা হলদিয়া পালং ইউনিয়ন কৃষি লীগের নেতৃবৃন্দ পশ্চিম মরিচ্যাস্থ বীর মুক্তিযোদ্ধা এম আব্দুল হাই সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। উক্ত কর্মসূচি আগামী তিন মাস যাবত চলমান থাকবে এবং পর্যাক্রমে হলদিয়া পালং ইউনিয়ন বিভিন্ন মসজিদে, মাদ্রাসায়, মন্দিরে, গির্জা ও বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।