মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

উখিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ : ৩ ছাত্র আহত

শেয়ার করুন

SAMSUNG CAMERA PICTURES
উখিয়া এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে সংঘটিত এ সংঘর্ষের ঘটনায় ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ের ৩ জন পরীক্ষার্থী আহত হয়েছে। আহতরা হচ্ছে তাজমিন আকতার, রিদুয়ান ও সিরাজুল কবির। প্রত্যক্ষদর্শীরা জানান, ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্রের গেইটের নিকট আসলে আগে থেকে অপেক্ষমান উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী উখিয়া উচ্চ বিদ্যালয়ের ২/৩ জন ছাত্র তাদের উপর হামলা চালায়। এসময় স্থানীয় সিরাজ সওদাগর ও ঠিকাদার ফরিদুল আলম ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে আহত পরীক্ষার্থী তাজমিন আকতারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী এঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কি জন্য মারামারি হয়েছে তা আমার জানা নেই। উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেন।

শেয়ার করুন