মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

উখিয়ায় অগ্নিদগ্ধ শিক্ষক নূরুল আমিনের জানাজা সম্পন্ন

শেয়ার করুন

shomoy
কক্সবাজারের উখিয়ায় অগ্নিদগ্ধ শিক্ষক নূরুল আমিনের (৪২) জানাজা সম্পন্ন হয়েছেন। বুধবার ১০টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং দাখিল মাদ্রাসার কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে ঈমামতি করেন রুমখাঁ আলীম মাদ্রাসার ক্বারী শিক্ষক ও মরহুমের ভগ্নিপতি মাওলানা নূরুল আলম। উক্ত জানাজা নামাজের আগে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহকামাল চৌধুরী, উখিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পাতাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, উখিয়া উপজেলা জামে মসজিদের খতিব ও মরহুমের চাচা হাফেজ নুরুল আমিন মাহমুদ, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাবেক ইউপি মেম্বার আলী আহমদ, মরহুমের ভাই। উক্ত জানাজার নামাজে বিপুল সংখ্যক শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মরহুম নূরুল আমিন শিক্ষকতার পাশা-পাশি গ্রামে পল্লী চিকিৎসক হিসেবে দায়িত্বপালন করত।

শেয়ার করুন