মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

উখিয়ার মরিচ্যা দীপাংক্ষুর বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

শেয়ার করুন

কনক বড়ুয়া, নিউজরুম এডিটর: মহাকারুনিক গৌতম বুদ্ধের মহা উপাসিকা বিশাখা কর্তৃক প্রবর্তিত নিয়মানুযায়ী তুলা থেকে সুতা কাটা, তারপর সুতা রং করা, আগুনে শুকানো, বেইন বুনন (তাঁত) করে ২৪ ঘন্টার মধ্যে চীবর তৈরি করে দান করার মাধ্যমে অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে হাজারো পূর্ণার্থীদের অংশগ্রহনে ২দিন ব্যাপী কক্সবাজার জেলার উখিয়া থানার পশ্চিম মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ বিহারে “বুদ্ধ মুর্তি উৎসর্গ ও বৌদ্ধদের শ্রেষ্ট এ কঠিন চীবর দানোৎসব” ১লা নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে ২রা নভেম্বর শুক্রবার দিন শেষ হয়।

এ সময় পঞ্চশীল গ্রহন, বিশ্ব শান্তি কামনায় ধর্মীয় দেশনা ও সমবেত প্রার্থনা, এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এ পর্বে পশ্চিম মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ বিমল জ্যোতি মহাথের’র সভাপতিত্বে ধর্মীয় দেশনাকালে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষন ও সাধনা কেন্দ্রের প্রতিষ্টাতা পরিচালক কুশলায়ন মহাথের মহোদয়।

উপস্থিত অতিথি বৃন্দ

বিকালের পর্বে উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি এস ধর্মপাল মহাথের’র সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন খয়রাতি পাড়া প্রজ্ঞামিত্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শোভানন্দ মহাথের, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাতাবাড়ি আনন্দ ভবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবোধি মহাথের। ধর্ম দেশনা প্রদান করেন পশ্চিম রত্না সুদর্শন বিহারের বিহার অধ্যক্ষ শাসনপ্রিয় মহাথের, কুতুপালং নবোদয় মৈত্রী বিহারের অধ্যক্ষ জ্যোতি:লংকার থের, উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সম্পাদক জ্যোতি:প্রিয় থের।

উখিয়া উপজেলা এসিল্যান্ডকে ক্রেস্ট তুলে দিচ্ছেন সুদত্ত বড়ুয়া ও পাশে আছেন উপ-পুলিশ পরিদর্শক জুয়েল বড়ুয়া ছিম্পু

উক্ত মহতী পূণ্যময় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার এসিল্যান্ড একরামুল সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উখিয়া থানার ওসি আবুল খায়ের উপস্থিত থাকতে না পারায় ওনার পক্ষে উপস্থিত ছিলেন উখিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক জুয়েল বড়ুয়া ছিম্পু, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এম মনজুর আলম।

শেয়ার করুন