১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

উখিয়া সার্কেল অফিস পরিদর্শন করলেন ডিআইজি নুরেআলম মিনা

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা, বিপিএম(বার), পিপিএম। বৃহস্পতিবার ডিআইজি উখিয়া সার্কেল অফিসে পৌঁছলে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম,বিপিএম, পিপিএম (বার)। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
ডিআইজি সার্কেল অফিসের কার্যক্রম ও ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। তিনি সকল অফিসার-ফোর্সকে প্রফেশনালিজম, ডিসিপ্লিন, রুলস-রেগুলেশন্স যথাযথভাবে অনুসরণসহ প্রশাসনিক ও অপারেশনাল বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল)  মো. রাসেল, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ওসমান গনি প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।