১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩ | ২৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় মাটি ভর্তি একটি ডাম্পার আটক করেছে বনবিভাগ। শনিবার সকালে হরিনমারা এলাকা থেকে অভিযান চালিয়ে মাটি ভর্তি ডাম্পারটি আটক করা হয় বলে নিশ্চিত করেন দোছড়ি বিট কর্মকর্তা মো. রাকিব হোসেন।
অভিযানে আরও নেতৃত্ব দেন উখিয়া সদর বিট কর্মকর্তা, মো. সাজ্জাদুজ্জামানসহ বনকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতরবিল এলাকার সালাউদ্দিন নামের এক পাহাড় খেকো বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে পাহাড়, বন উজাড় করে মাটি পাচার করে আসছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সালাউদ্দিনের আস্তানা থেকে মাটি ভর্তি ডাম্পারটি আটক করা হয়।

দোছড়ি বিট কর্মকর্তা মো. রাকিব হোসেন আটককৃত ডাম্পারসহ পাহাড় খেকোর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।